১৯, ২০ নভেম্বর ঢাকায় আল্লামা মাসঊদের ইসলাহী ইজতেমা

১৯, ২০ নভেম্বর ঢাকায় আল্লামা মাসঊদের ইসলাহী ইজতেমা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নেক ও এক হওয়ার স্লোগান নিয়ে—মানুষের হৃদয়কে ঈমানের স্বাদে তৃপ্তিময় করা ও নৈতিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশের চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের আহ্বানে দুই দিনব্যাপী ইসলাহী ইজতেমার আয়োজন করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা।

রাজধানীর খিলগাঁও চৌধুরিপাড়ায় জামিআ ইকরা বাংলাদেশ প্রাঙ্গণে আগামি ১৯, ২০ নভেম্বর রোজ শনিবার ও রোববার এই ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দিন মাকনুন পাথেয় টোয়েন্টিফোর ডটকম জানান, তাযকিয়ায়ে নফসের অনুশীলনের এই জমিয়তে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন জানেশীনে ফিদায়ে মিল্লাত, বর্তমান বিশ্বের অন্যতম আধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।

তিনি আরও বলেন, ১৯ নভেম্বর শনিবার বাদ আসর থেকে ইজতেমা শুরু হবে। ইজতেমার বিভিন্ন পর্বে ইসলাহী বয়ান, পবিত্র কুরআনী তালিম ও তেলাওয়াত, জিকির ও দুরুদের আমলসহ ধারাবাহিক আত্মোন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পালন করবেন আগত মুসল্লিরা। আল্লাহর মেহেরবানীতে আমাদের সবকাজ-আয়োজন প্রস্তুত হচ্ছে।

বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব ও জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম কাসেমী বলেন, মানুষকে আল্লাহর পথে আসার আহবান ও মানুষের মনে তাঁর ভালোবাসার উন্মেষ ঘটানোর উপায় এবং আমলী জিন্দেগী গঠনের দাওয়াত নিয়ে শনিবার থেকেই ইজতেমায় অবস্থান করবেন শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। আমারা এই ইজতিমায় দলে দলে শরীক হয়ে নিজেদের ইসলাহ ও সংশোধনে সচেষ্ট হই, তওবা-ইস্তিগফার করি। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং ইখলাস ও আমলের তাওফিক দিন। আমীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *