পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে আরও ২১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বুধবার (১১ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ২১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানী ঢাকার বাইরে ১৮৮ জন।
এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১২৮ জন হাসপাতালে ভর্তি আছেন।


