২৪ ঘন্টায় করোনায় ৭ বিভাগে মৃত্যু নেই

২৪ ঘন্টায় করোনায় ৭ বিভাগে মৃত্যু নেই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ঢাকা ছাড়া অন্য কোনো বিভাগে মৃত্যু হয়নি। নতুন ১ জন নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০৭ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জনে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৮৯২ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৫৪৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২১ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৯১ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *