৭ নভেম্বর বাংলাদেশে আসছেন সায়্যিদ আরশাদ মাদানী

৭ নভেম্বর বাংলাদেশে আসছেন সায়্যিদ আরশাদ মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তিন দিনের সফরে বাংলাদেশ আসছেন দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ও জমিয়তে উলামা হিন্দের প্রধান মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী।

সূত্রে জানা যায়, আগামী ৭ নভেম্বর (বৃহস্পতিবার) ইউ এস বাংলা বিমানে সিলেট বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

বাংলাদেশে বৃহস্পতিবার (৭ নভেম্বর) মাগরিবের পর মাখজনুল উলুম দারুল হাদীস (দ্বী-পাক্ষিক টাইটেল) মাদরাসা রাজারগাঁও-এর এনামী জলসায় বয়ান করবেন। রাত ৯টায় জামিয়া মুহয়িস্সুন্নাহ মানিক কোনা হাওরতলা গােলাপগঞ্জ মাদরাসার বার্ষিক ইসলামী মাহফিলে বয়ান করবেন।

শুক্রবার (৮ নভেম্বর) জুমার নামাজের আগে সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ, বন্দর বাজারে বয়ান এবং জুমার পর আন্ডারগ্রাউন্ডে পুরুষদের বায়াত। মাগরিব নামাজের পর দরবস্ত আল-মনসুর মাদরাসায় বয়ান।

শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় মদনী মঞ্জিল, চৌকিদেখী, সিলেটে মুরিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিন বেলা সাড়ে ১১টায় সিলেট থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

১১ নভেম্বর ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুর, ঢাকার ইনআমী জলছায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *