৯ দিন পর ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

৯ দিন পর ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৯ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পুনরায় শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।

রোববার (৬ এপ্রিল) সকাল থেকেই আমদানি পণ্যবাহী ট্রাক ভারতীয় ঘোজাডাঙ্গা বন্দর হয়ে ভোমরায় প্রবেশ করতে শুরু করে।

একইভাবে বাংলাদেশ থেকেও রপ্তানি পণ্যবাহী ট্রাক ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে প্রবেশ করছে। এতে করে বন্দর এলাকায় শ্রমিক, সিএন্ডএফ কর্মচারী ও ব্যবসায়ীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, গত ২৮ মার্চ থেকে ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন আমদানি-রফতানি বন্ধ ছিল।

তিনি জানান, ভোমরা কাস্টমস সিএন্ডএফ অ্যাসোসিয়েশন এবং ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আলোচনার মাধ্যমে উভয় দেশের সম্মতিতে বাণিজ্য কার্যক্রম আবারও চালু হয়েছে।

Related Articles