অধ্যাপক আবদুল হাই-এর ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক

অধ্যাপক আবদুল হাই-এর ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আবদুল হাই-এর ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

শুক্রবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি বলেন, আমার দেখা একজন সহজ-সরল ভালো মানুষ ছিলেন অধ্যাপক আবদুল হাই। দেশে ও জাতি কল্যাণে তিনি সবসময় নিবেদিত ছিলেন। তাঁর মৃত্যুতে আমি গভীর শোক জ্ঞাপন করার পাশাপাশি প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করছি।

অধ্যাপক আবদুল হাই-এর পরিবার-সন্তানসন্ততির প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, মানুষের জন্ম ও মৃত্যু আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। আল্লাহর ইচ্ছাতেই মানুষ তার রবের ডাকে সাড়া দিয়ে চলে যান। আমাদের সবাইকেও একদিন চলে যেতে। এখন আমাদের ধৈর্য ধারণ করতে হবে। হাত তুলে মাগফিরাত দুআ করতে হবে।

উল্লেখ্য, অধ্যাপক মোহাম্মদ আবদুল হাই বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত সোয়া একটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জের মিঠামইনে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নয় ভাইবোনের মধ্যে আবদুল হাই ছিলেন অষ্টম। তার জন্ম হয়েছিল ১৯৫৩ সালে। আবদুল হাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন। রাষ্ট্রপতির ভাই মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *