অপরাধ নির্মূলে পুলিশের ভিন্ন রকম প্রচারণা

অপরাধ নির্মূলে পুলিশের ভিন্ন রকম প্রচারণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মসজিদে মসজিদে গিয়ে প্রচারণা চালাচ্ছেন সিঙ্গাইর থানার পুলিশ।

প্রতি শুক্রবার উপজেলার কোনো না কোনো মসজিদে গিয়ে জুমার খুতবার আগে করোনাভাইরাস প্রতিরোধ, মাদক, জঙ্গিবাদ, যৌন হয়রানি, কিশোর গ্যাং, বাল্যবিয়ে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিয়ে কথা বলছেন সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) রেজাউল হক, পুলিশ পরিদর্শক (ওসি) আসলাম হোসেন ও সেকেন্ড অফিসার (এসআই) নজরুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

এরই অংশ হিসেবে শুক্রবার (২ মার্চ) থানার পুলিশ পরিদর্শক (ওসি) আসলাম হোসেন উপজেলার তালেবপুর ইউনিয়নের মজলিসপুর জামে মসজিদে জুমার নামাজের সময় হাজির হন। জুমার খুৎবার আগে করোনাভাইরাস প্রতিরোধ ও অপরাধ নির্মূলে সরকারের নির্দেশনার পাশাপাশি ধর্মীয় বিধিনিষেধ মেনে চলার জন্য মুসল্লিদের পরামর্শ দেন তিনি।

জুমার খুৎবা পূর্ব আলোচনায় ওসি আসলাম হোসেন করোনাভাইরাস প্রতিরোধে করণীয় ছাড়াও মাদক, জঙ্গিবাদ, যৌন হয়রানি, কিশোর গ্যাং, বাল্যবিয়ে, আইন-শৃঙ্খলা নিয়ে কথা বলেন। এমনকি থানায় মামলা বা জিডি করতে কোনো টাকা লাগে না সে কথাও মুসল্লিদের জানিয়ে দেন তিনি।

নামাজ শেষে এই মহামারি থেকে বাংলাদেশসহ বিশ্ববাসীর মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এদিন মসজিদের মুসল্লি ও আশপাশের বাসিন্দাদের মাঝে মাস্ক বিতরণ করেন ওসি আসলাম হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *