অবস্থার অবনতিঃ হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত রিজভী

অবস্থার অবনতিঃ হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত রিজভী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তার একান্ত সহকারী আরিফুর রহমান তুষার গণমাধ্যমে জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকালে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন রিজভী। বুধবার তার করোনাভাইরাস পরীক্ষা করা হলে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুর রহমানের পরামর্শে মোহাম্মদপুরের বাসায় আইসোলেশনে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

আরও পড়ুনঃ বাঁচি আর মরি টিকা আমি নেব না : রিজভী

রিজভীর আশু আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী আরজুমান আরা আইভী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *