অভিবাসী শিশুদের রাতের অন্ধকারে মরুভূমি পাঠাচ্ছে ট্রাম্প

অভিবাসী শিশুদের রাতের অন্ধকারে মরুভূমি পাঠাচ্ছে ট্রাম্প

পাথেয় টোয়েন্টিফোর : আমেরিকায় বৈধ কাগজপত্রহীন অভিবাসী শিশুদের রাতের অন্ধকারে টেক্সাসের একটি নির্জন মরুভূমির ক্যাম্পে নেয়া হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রায় ১৩ হাজার শিশুকে অবৈধ হিসেবে আটক করেছে এবং তাদের টেক্সাসের মরুভূমিতে রাখার ব্যবস্থা করা হচ্ছে। সেখানে তাদের ১০০টি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

আমেরিকার সংবাদমাধ্যমে জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যরাতে এ ধরনের শিশুদের মরুভূমির ক্যাম্পে নেয়া হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যমে জানায়, এ পর্যন্ত এক হাজার ৬০০’র বেশি শিশুকে টেক্সাসের ক্যাম্পে নেয়া হয়েছে এবং বাকিদেরও নেয়া হবে।

আমেরিকার হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস ডিপার্টমেন্টের মুখপাত্র এভলিন স্টফারের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, টেক্সাসের ওই ক্যাম্পটি অস্থায়ী ভিত্তিতে নির্মাণ করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার হবে।

ট্রাম্প প্রশাসন অভিবাসনবিরোধী যে অবস্থান নিয়েছে তার আওতায় আমেরিকায় বহু মানুষকে আটক করা হয়েছে এবং বহু শিশুকে তাদের মা-বাবা থেকে আলাদা করা হয়েছে। চাপের মুখে প্রেসিডেন্ট ট্রাম্প এ পদক্ষেপ বন্ধের নির্দেশ দিলেও তা অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *