আফতাবনগর মাদরাসায় বুধবার আসছেন আল্লামা মাসঊদ ও স্বরাষ্ট্রমন্ত্রী

আফতাবনগর মাদরাসায় বুধবার আসছেন আল্লামা মাসঊদ ও স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার আফতাবনগর মাদরাসার পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক •  বুধবার (১৩ সেপ্টেম্বর) আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম, আফতাবনগরের শুকরিয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এম.পি।

সমন্বিত কওমি শিক্ষাবোর্ড আল হাইআতুল উলইয়া লিল জামিঅাতিল কওমিয়্যা-এর মেধা তালিকায় জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত রাজধানীর ইদারাতুল উলূম আফতাবনগর মাদরাসা ছাত্র ইলিয়াছ ১ম স্থান অধিকার করায় এ বিশেষ পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মাদরাসা প্রাঙ্গণে বিকেল ৩টায় এ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল হাজ্ব রহমতুল্লাহ এম.পি এবং জনাব আল হাজ্ব মুহাম্মদ উসমান গনী ( প্যানেল মেয়র ঢাকা উত্তর) মাদরাসার প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ আলী ধর্মপ্রাণ মানুষের সাধারণ উপস্থিতি কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *