আবারও রেকর্ড ১০১ জনের মৃত্যু

আবারও রেকর্ড ১০১ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা ভাইরাসের পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। কোনো ভাবেই মৃত্যু ও শনাক্ত কমছেই না। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ১০১ জন মারা গেছেন।

এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ২৮৩ জনে। এর আগে গতকাল শুক্রবারও(১৬ এপ্রিল) দেশে করোনায় ১০১ জনের মৃত্যু হয়েছিলো।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৭৩ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ৭ লাখ ১৫ হাজার ২৫২ জন। শনিবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ৯০৭ জন। আর এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪১৩ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ১৮৫ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৪৬ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *