আবারও হাসপাতালে ভর্তি হেফাজত আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরী

আবারও হাসপাতালে ভর্তি হেফাজত আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এক মাসের ব্যবধানে আবারও অসুস্থ হয়ে পড়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ইদরীস আজ শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরী বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তিনি। শনিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। তার চিকিৎসার বিষয়ে সার্বিকভাবে সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার, ৭ নভেম্বর, চিকিৎসকদের একটি বোর্ড বসবে।

প্রসঙ্গত, এর আগে গত ২৫ অক্টোবর জ্বর নিয়ে ফটিকছড়ির সেবা ক্লিনিকে ভর্তি হয়েছিলেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। চিকিৎসা শেষে এক সপ্তাহ আগে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তার মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়লেন তিনি। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর গত ১৯ আগস্ট তারই মামা মুহিবুল্লাহ বাবুনগরীকে কওমি মাদ্রাসা-ভিত্তিক এ সংগঠনটির দায়িত্ব দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *