পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউরোপের পর এবার দাবানলের আগুনে পুড়ছে আফ্রিকা। উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৬৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে রয়টার্স।
এদিকে উদ্ধারকালীন সময় ২৮ সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে খোদ আলজেরিয়ার প্রসিডেন্ড আবদেল মাদজিদ। এ জন্য তিনি আলজেরিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
বুধবার (১১ আগস্ট) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাংশের পাহাড়ি অঞ্চল কাবিলির বেজাইয়া ও তিজি ওউজৌ এলাকায় আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত তা ছড়িয়ে পড়তে শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত কাবিলির ৫০ টি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে কাবিলির বৃহত্তম জেলা তিজি ওউজৌয়ে।


