পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানে তালেবান একের পর এক এলাকা দখল করে যাচ্ছে। এরই মধ্যে আফগানিস্তানের সেনাপ্রধান ওয়ালি মুহাম্মদ আহমাদজাইকে বরখাস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে জেনারেল হেবাতুল্লাহ আলীজাইকে। (খবর: আলজাজিরা)
এদিকে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে তালেবানের দাপটে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ। এ কারনে জেনারেল আহমাদজাইকে সরিয়ে দেওয়া হয়েছে।
তালেবানদের দাপটের মধ্যে কোনো এলাকা পরিদর্শনে যাননি সাবেক এই সেনাপ্রধান। আফগানিস্তানের একাধিক সংসদ সদস্য তাকে অযোগ্য বলেও ঘোষণা করেছেন। এবং তাকে সরিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন।


