আলিয়ার সমাপনী পরীক্ষা এড়াতে চায় গণশিক্ষা মন্ত্রণালয়

আলিয়ার সমাপনী পরীক্ষা এড়াতে চায় গণশিক্ষা মন্ত্রণালয়

আলিয়ার সমাপনী পরীক্ষা এড়াতে চায় গণশিক্ষা মন্ত্রণালয়

পাথেয় রিপোর্ট : সরকারী ধারায় পরিচালিত মাদরাসার নাম আলিয়া সরকারি মাদরাসা। আলিয়ার প্রাথমিক সমাপনী পরীক্ষা নিতে চায় না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। জনবল ও অবকাঠামো সংকটে এ পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী বছর থেকে এটি কার্যকর হতে পারে।

জানা গেছে, পঞ্চম শ্রেণির পাবলিক পরীক্ষা হিসেবে ২০০৯ সাল থেকে সমাপনী পরীক্ষা শুরু হলেও ইবতেদায়ি পরীক্ষা চালু হয় ২০১০ সালে। প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেয়া হলেও ২০১১ সাল থেকে ইবতেদায়ি পরীক্ষার গ্রেডিং পদ্ধতিতে ফল ও পরীক্ষার সময় আধাঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) এর আয়োজন করে থাকে। পরীক্ষায় পাসের মাধ্যমে নিম্ন মাধ্যমিক স্তরে শিক্ষার্থীরা ভর্তি হয়ে থাকে। পাশাপাশি ফলাফলের ভিত্তিতে সারাদেশে ক্ষুদে শিক্ষার্থীদের বৃত্তিও দেয়া হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি বছর সারাদেশ ৩০ লাখ পরীক্ষার্থী পঞ্চম শ্রেণির সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষায় অংশ নিয়ে থাকে। নিজস্ব শিক্ষা বোর্ড ও পর্যাপ্ত জনবল না থাকায় এ বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে হিমশিম খাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রশাসনিক কাজ বন্ধ রেখে প্রতি বছর এ পরীক্ষা আয়োজন এবং খাতা মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করতে হয়।

জানা গেছে, সমাপনী পরীক্ষা আয়োজনে আলাদা একটি শিক্ষা বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া ইবতেদায়ি পরীক্ষাটি শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগের অধীনে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, আমাদের মন্ত্রণালয়ের অধীনে কোনো শিক্ষা বোর্ড না থাকার পরও প্রতি বছর ৩০ লাখ শিক্ষার্থীর পঞ্চম শ্রেণির সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষার আয়োজন করতে হচ্ছে। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন ও ফলাফল প্রকাশ করতে হয়। এতে আমাদের নিয়মিত কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করা অসম্ভব হয়ে পড়ছে। এটিকে গুরুত্ব দিয়ে পঞ্চম শ্রেণির ইবতেদায়ি পরীক্ষাটি হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *