আল্লামা আশরাফ আলীর জানাযায় অংশ নিতে কুমিল্লায় আল্লামা শফী

আল্লামা আশরাফ আলীর জানাযায় অংশ নিতে কুমিল্লায় আল্লামা শফী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১.৪০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেছেন সংস্থাটির চেয়ারম্যান ও হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।

সূত্র জানা যায়, আল্লামা আশরাফ আলীর জানাযার নামাজে অংশ নিতে হে‌লিকপ্টার‌যো‌গে কুমিল্লা গে‌ছেন হেফাজত আমির। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌ‌নে দুটায় হাটহাজারী থে‌কে‌ ত‌ি‌নি হে‌লিকপ্টারযো‌গে রওয়ানা হয়ে‌ছেন।

এদিকে আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

আল্লামা মাসঊদ তাঁর শোকবার্তায় বলেন, মানুষের জন্ম ও মৃত্যু আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। আল্লাহর ইচ্ছাতেই মানুষ তার রবের ডাকে সাড়া দিয়ে চলে যান। আল্লামা আশরাফ আলী (রহ.) আমাদের সময়কার খ্যাতিমান আলেমে দ্বীন ছিলেন। আমি তাঁর ছাত্রত্ব অর্জন করার সৌভাগ্য লাভ করেছিলাম। তিনি দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে গেছেন।

বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, আল্লামা আশরাফ আলী (রহ.) একদিকে আদর্শবান মানুষ গড়ার লক্ষ্যে দরস ও তাদরিসের কাজ আঞ্জাম দিয়েছেন, অপরদিকে দীনের মুবাল্লিগ ও নিবেদিতপ্রাণ কর্মী তৈরি করার জন্য কাজ করেছেন। আল্লাহ তাআলা তাঁর সাথে খায়রের ফায়সালা করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *