ইবিতে প্রশ্ন ফাঁসের তদন্ত রিপোর্ট জমা

ইবিতে প্রশ্ন ফাঁসের তদন্ত রিপোর্ট জমা

নিজস্ব প্রতিবেদক ● ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এফ’ ইউনিটের প্রশ্ন ফাঁসের তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ রিপোর্ট পেশ করা হয়। ২৫ জানুয়ারি ছাত্রলীগের চাপের মুখে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের প্রশ্নফাঁসের অভিযোগের ঘটনায় প্রফেসর ড. মোস্তফা কামালকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে প্রতিবেদন জমা দেওয়ার আগেই ক্যাম্পাস সংলগ্ন শান্তিডাঙ্গার লাল্টু ডাক্তারকে র‌্যাব-১২ আটক করেছে এবং ক্যাম্পাসের একটি ফটোকপির দোকান সিলগালা করা হয়েছে। তবে তদন্ত রিপোর্ট আগামী ৬ তারিখের পূর্বে প্রকাশ করা হবেনা বলে তদন্ত কমিটি জানিয়েছেন।

এবিষয়ে ‘এফ’ ইউনিটের তদন্ত কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এস এম মোস্তফা কামাল বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জড়িতদের বিষয়ে সিদ্ধান্ত নিবে।’

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মাধ্যমে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। দোষীদেরকে কোন ভাবেই ছাড় দিবে না বর্তমান প্রশাসন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *