ইরানে ভার্চ্যুয়াল কুরআন প্রদর্শনী শুরু

ইরানে ভার্চ্যুয়াল কুরআন প্রদর্শনী শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরানে প্রথম ভার্চ্যুয়াল কুরআন প্রদর্শনী শুরু হয়েছে। শনিবার (১ মে) ইরানের সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী সাইয়্যেদ আব্বাস সালেহি এই প্রদর্শনী উদ্বোধন করেছেন ।

১০ দিন ধরে চলবে প্রথম ভার্চ্যুয়াল কুরআন প্রদর্শনী। এ সময় আগ্রহীরা ভার্চ্যুয়ালি এই কুরআন প্রদর্শনীতে অংশ নিতে পারবে। এবারের কুরআন প্রদর্শনীতেও কুরআনসহ বিভিন্ন ধর্মীয় বই কেনার সুযোগ রয়েছে।

এছাড়া কুরআন প্রদর্শনী উপলক্ষে ১০ দিনে ৩০টি ওয়েবিনার আয়োজন করা হবে। এর মধ্যে ১০টি ওয়েবিয়ার হবে আন্তর্জাতিক। এতে কুরআন চর্চার সাথে যুক্ত আন্তর্জাতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।

ইরানে সাধারণত প্রতিবছর রমজান মাসে আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীর আয়োজন করা হয়। এ বছর করোনা মহামারির কারণে তা ভার্চ্যুয়ালি আয়োজন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *