পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় রেখে সরকার গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা-ভাবনা করছে।
শনিবার (১ মে) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।
আরও পড়ুন: একদিনে করোনা শনাক্ত কমেছে
এ সময় তিনি আন্দোলন-বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক শ্রমিকদের ধৈর্য ধরারও আহ্বান জানান।
সেতুমন্ত্রী বলেন, ঈদ ও রমজানের কথা বিবেচনা করে এবং শ্রমজীবী মানুষ যারা দোকানপাট, শপিংমলে কাজ করেন তাদের কথা চিন্তা করে ইতোমধ্যেই লকডাউন শিথিল করা হয়েছে।


