ইসলামী আন্দোলনের সেই হাজী ইবরাহীম আবার কাউন্সিলর নির্বাচিত
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: আবারও ইসলামী আন্দোলনের সেই হাজী ইবরাহীম খলিলের ওপর আস্থা রেখেছেন। বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কাউন্সিলর প্রার্থী হাজী ইবরাহীম।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৭ নং ওয়ার্ড-এর কাউন্সিলর হাজী ইবরাহীম খলিল এবারো প্রতিদ্বন্দ্বীতা করে বেসরকারিভাবে বিজয়ী হলেন। এবার তিনি লাটিম প্রতীকে নির্বাচন করেন।
গত ২৮ ফেব্রুয়ারি ২০১৯ এ নবগঠিত ওয়ার্ডগুলোর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন হাজী ইবরাহীম খলিল।
নির্বাচিত হয়ে হাজী ইবরাহীম বলেন, জনতাকে নিয়ে জনতার ওয়ার্ড গড়ে তোলাই আমার স্বপ্ন। ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে ওয়ার্ডের উন্নয়নের সর্বাত্মক চেষ্ঠা করেছি।ওয়ার্ডবাসীর সুখে দু:খে পাশে থাকার চেষ্ঠা করেছি। ওয়ার্ডবাসী আজ ভোট বিপ্লবের মাধ্যমে যে ভালোবাসব দেখিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
তিনি বলেন, ৬৭নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার যে পরিকল্পনা হাতে নিয়েছি ইনশাআল্লাহ আগামী পাঁচ বছর আমি আপনাদের সাথে নিয়ে তা বাস্তবায়ন করবো।


