ইসলামী আন্দোলন ভারতবিরোধী নয়

ইসলামী আন্দোলন ভারতবিরোধী নয়

ইসলামী আন্দোলন ভারতবিরোধী নয়

দেলাওয়ার হোসাইন সাকী : ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের মুসলিম বিদ্বেষী মনোভাব, সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিপীড়ন, হয়রানি, জয় শ্রীরাম ইস্যুকে কেন্দ্র করে মুসলিম হত্যাসহ কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের অধিকার হরণের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈমানী দায়িত্ব আদায়ের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি পালন করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজেপি সরকারের মানবতাবিরোধী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে। প্রতিবাদ জানিয়েছে। স্বয়ং ভারতেরও মানবতাবাদী সচেতন ব্যক্তিবর্গ, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন ধর্মাবলম্বীরা নরেন্দ্র মোদির চরম বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে আন্দোলন-সংগ্রাম করছে।

ভারত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের প্রতিবেশী ও কথিত বন্ধু রাষ্ট্র। সেই রাষ্ট্রের জুলুমবাজ শাসকের বিরোধিতা রাষ্ট্রের বিরোধিতা নয়। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ভারতবিরোধী নয়, জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে। উগ্রবাদের বিরুদ্ধে মানবতার পক্ষে।

লেখক : রাজনীতিক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *