ইসলাহ মানে আকিদা ও নিয়তের সংশোধন : আল্লামা মাসঊদ

ইসলাহ মানে আকিদা ও নিয়তের সংশোধন : আল্লামা মাসঊদ

ইসলাহ মানে আকিদা ও নিয়তের সংশোধন : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : পৃথিবীর সবকিছুই একদিন নিঃস্ব হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এই সুন্দর পৃথিবীকেও তিনি মানুষের জন্য সৃষ্টি করেছেন। তবে একদিন পৃথিবীর সবকিছুই নিঃস্ব হয়ে যাবে, তোমাকে আবার আল্লাহ কাছেই ফিরে যেতে হবে।

একমাত্র আল্লাহ তাআলাই আদি ও অনন্ত উল্লেখ করে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। যিনি আদি-অনন্ত, ব্যক্ত ও গুপ্ত এবং যিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। আমাদেরকে তাঁর দিকেই ফিরে যেতে হবে। তাঁর সাথেই আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। তাঁর ইবাদত ও হুকুম আহকাম পালন করতে হবে।

শনিবার (২৯ জুন) জামিআ মাদানিয়া আসআদুল উলূম মাদানীনগর মিলনায়তনে জমিয়তুল উলামা খুলনা বিভাগের আয়োজনে ইসলামী ইজতেমার বয়ানে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা এই ইসলাহী ইজতেমা একত্র হয়েছি জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, সাধারণত মানুষজন সমবেত হয় দুনিয়াবী কোন উদ্দেশ্যকে সামনে রেখে। কিন্তু আমাদেরই এই সমবেত হওয়া একমাত্র আল্লাহর জন্য। তার সন্তুষ্টি ও নৈকট্য লাভ করার জন্য। একত্র হয়ে তার হুকুম-আহকাম পালন করে, জিকির-আজকার করে ঈমানকে ঝাঝরা করা জন্য।

আল্লামা মাসঊদ বলেন, অনেকে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, তবে আজ পর্যন্ত কেউ মৃত্যুকে অস্বীকার করেনি। সবাই বিশ্বাস করে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবী থেকে আমাকে বিদায় নিতে হবে। তিনি বলেন, পৃথিবীও নিঃস্ব হয়ে যাবে। আমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তাই আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি স্বরূপ আমাদের এই ইসলামী ইজতেমা, আমলী ইজতেমা।

ইসলাহ মানে আক্বীদা ও নিয়তের সংশোধন মন্তব্য করে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর এই খলীফা বলেন, প্রত্যেকেটা মানুষের জীবনে ইসলাহের প্রয়োজনীয়তা অপরিসীম। ইসলাহের মাধ্যমে একজন মানুষ পূর্ণাঙ্গ মুমিন হয়। তার আমল, আক্বীদা, নিয়ত শুদ্ধ হওয়া। আল্লাহমুখী করা।

মুমিন বান্দার সামনে সবসময় আখেরাত থাকবে, কখনোই দুনিয়া থাকবে না জানিয়ে আল্লাহ মাসঊদ বলেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আখেরাতের জীবন চিরস্থায়ী। মুমিন বান্দা সবসময় আখেরাতকে সামনে রেখে কাজ করবে। আখেরাত মুখী জীবন গঠন করে। আখেরাতে এর ফল পাবে এই আশায় থাকবে। দুনিয়ার কোন কিছুই প্রতি মুমিন বান্দার লোভ থাকে না, আগ্রহ থাকে না।

ইসলামী ইজতেমায় উপস্থিত মুসল্লীদেরকে আমল ও জিকিরের পাশাপাশি ইজতেমার রুটিন অনুযায়ী চলার আহ্বান জানান আল্লামা মাসঊদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *