ইয়েমেনে ৩ দিনে ২৬৪ বিদ্রোহীকে হত্যা

ইয়েমেনে ৩ দিনে ২৬৪ বিদ্রোহীকে হত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইয়েমেনে গত তিন দিনে ২৬০ জনেরও বেশি হুথি বিদ্রোহীকে হত্যা করেছে দেশটিতে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট। এমনি খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

রোববার (২৫ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের কৌশলগত শহর মারিবের আশেপাশে অভিযান চালিয়ে বিদ্রোহীদের হত্যা করা হয়।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, সৌদি নেতৃত্বাধীন জোটের ৭২ ঘণ্টার হামলায় মারিবের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে আল-জাওবা ও উত্তর-পশ্চিমের আল-কাসারা শহরে ৩৬টি সামরিক যানবাহন ধ্বংস ও ২৬৪ জনেরও বেশি হুথি বিদ্রোহী যোদ্ধা নিহত হোন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *