উন্নত চিকিৎসার জন্য ভারতে চামেলী

উন্নত চিকিৎসার জন্য ভারতে চামেলী

পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক সদস্য চামেলী খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ভারতে আনা হয়েছে। ২৩ নভেম্বর শুক্রবার দুই স্বজনসহ তিনি কলকাতায় আসেন বলে তার পারিবারিক সূত্রে জানা যায়। এখান থেকে তিনি যাবেন বেঙ্গালুরুতে। ভারতের ব্যাঙ্গালুরুর নারায়ণা হাসপাতালে তাঁর চিকিৎসা হবে প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠির নারায়ণা হৃদয়ালয়ে।

১৯৯৯ থেকে ২০১১ সাল পর্যন্ত চামেলী খেলেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের হয়ে। তবে সাত বছর আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পাশাপাশি মেরুদণ্ডের দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্কগুলো নষ্ট হয়ে যায়। এতে তাঁর শরীরের ডান পাশ অবশ হতে চলেছে।

মাস দেড়েক আগে চামেলী খাতুনের এই দুঃসংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় বাংলাদেশ আনসার বাহিনীর কর্মী ক্রিটেকার চামেলি খাতুন (৩২) অনেকদিন ধরেই শয্যাশায়ী ছিলেন। রাজশাহীতে তার নিজ বাড়িতে অনেকটা বিনা চিকিৎসায় ছিলেন তিনি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন সহ বেশ কয়েকজন ক্রিকেটার তার পাশে দাঁড়ান। এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার দায়িত্ব নিয়ে চামেলিকে ঢাকায় আনার নির্দেশ দেন।

বাংলাদেশের চিকিৎসকদের মতে, চামেলীর চিকিৎসার জন্য প্রয়োজন ছিল ১০ লাখ টাকা। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে তাঁর এই চিকিৎসাব্যয় বহন করা সম্ভব হয়নি। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে বাংলাদেশ ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড় ও গণমাধ্যমের নজরে এলে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত পৌঁছায়। পরে প্রধানমন্ত্রী তাঁর চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশে চামেলীকে চিকিৎসার জন্য ২ নভেম্বর তাঁর গ্রামের বাড়ি (রাজশাহী থেকে ঢাকায় আনা হয় https://www.prothomalo.com/bangladesh/article/1563537)। পরে কিছুদিন তিনি চিকিৎসা নিয়েছেন ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে। সেখান থেকেই চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন।

ঢাকায় আনার পর গত ২ নভেম্বর চামেলীকে ভর্তি করা হয় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর)। সেখানেই এতদিন তার চিকিৎসা চলেছে। নিটোরে চিকিৎসার জন্য কোনো ব্যয়ভার বহন করতে হয়নি চামেলির পরিবারকে। খাবারের যেসব বিল এসেছে, সেগুলো মেটানোর দায়িত্ব নিয়েচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে চামেলীর অস্ত্রোপচার করতে খরচ হবে ৫ লক্ষ টাকা। চামেলির সঙ্গে তার পরিবারের দুজন সদস্য ভারত যাচ্ছেন। তাদের পুরো খরচ প্রধানমন্ত্রীর নির্দেশে বিসিবি বহন করছে বলে জানিয়েছে চামেলীর পরিবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *