এক মাসে প্রায় ৩৮ লাখ নাগরিককে টিকাপ্রদান বাংলাদেশের

এক মাসে প্রায় ৩৮ লাখ নাগরিককে টিকাপ্রদান বাংলাদেশের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনা প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে এ পর্যন্ত টিকা নিয়েছেন মোট ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন। এদের মধ্যে ২৪ লাখ ২০ হাজার ৮৫৩ জন পুরুষ  ও ১৩ লাখ ৬৮ হাজার ৪৯৯ জন নারী  টিকা নেন।

রবিবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, রবিবার টিকা নিয়েছেন একলাখ ৭ হাজার ২০০ জন। আজকের টিকা গ্রহীতার সংখ্যা শনিবারের (৬ মার্চ) চেয়ে বেশি। শনিবার টিকা নিয়েছিলেন একলাখ ৯৮৩ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনা প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে এ পর্যন্ত টিকা নিয়েছেন মোট ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন। এদের মধ্যে ২৪ লাখ ২০ হাজার ৮৫৩ জন পুরুষ  ও ১৩ লাখ ৬৮ হাজার ৪৯৯ জন নারী  টিকা নেন।

অধিদফতর জানায়,দেশে এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন।তাদের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে ৮৪৮ জনের।

সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদফতর আরও জানায়, মোট টিকা গ্রহীতাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১১ লাখ ৮৯ হাজার ৪৯৮ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন এক লাখ ৫৯ হাজার ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮ লাখ চার হাজার ৫০৪ জন, রাজশাহী বিভাগে ৪ লাখ ১০ হাজার ৪৮০ জন, রংপুর বিভাগে তিন লাখ ৪৫ হাজার ৭১৯ জন, খুলনা বিভাগে চার লাখ ৮৭ হাজার ৩৩৩ জন, বরিশাল বিভাগে এক লাখ ৭৩ হাজার ১৬১ জন এবং সিলেট বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ১৯ হাজার ৫৪১ জন।

রবিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সারা দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৫০ লাখ ১৭ হাজার ৮০৪ জন।

 

আরও পড়ুনঃ 

করোনার টিকা ক্রয়ের সামর্থ্য নেই পাকিস্তানেরঃ প্রভুদেশের খয়রাতের অপেক্ষা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *