ওমরায় পাঠানোর স্ট্যাটাস, হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ

ওমরায় পাঠানোর স্ট্যাটাস, হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ

ওমরায় পাঠানোর স্ট্যাটাস, হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা পরিস্থিতির মধ্যেও ওমরাহ হজে যাত্রী পাঠানোর ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়া সালওয়া ওভারসিজকে (হজ লাইসেন্স নং-২৬৯) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

জাতীয় হজ ও ওমরা নীতি-২০১৯ এর ২৪.২ অনুযায়ী তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না- এর জবাব আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে অথবা ই-মেইলে পাঠানোর জন্য নোটিশে বলা হয়েছে।

বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে এ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

সালওয়া ওভারসিজের স্ট্যাটাসে বলা হয়, ‘ইনশাআল্লাহ ১৫ নভেম্বরের মধ্যে ওমরা হজ ফ্লাইট দেয়ার চেষ্টা করছি। হাজিদের সেবাই আমাদের মূল উদ্দেশ্য।’

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, ‘বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে ওমরাহ কার্যক্রম ২৬ ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার কোনো অনুমতি না দিলেও ফেসবুকে উল্লিখিত স্ট্যাটাস প্রদান করে জনগণের সঙ্গে প্রতারণা ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে যা জাতীয় হজ ও ওমরাহ নীতির পরিপন্থি।’

চিঠিতে আরও বলা হয়, ‘এ বিষয়ে মন্ত্রণালয় থেকে টেলিফোনে আলাপকালে প্রতিষ্ঠানের জিএম হাজী হেলাল উদ্দিন জানান, সরকারের বাইরে ও সৌদি আরবের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে এবং অন্য এজেন্সির মাধ্যমে ওমরা হজ যাত্রীদের প্রেরণ করা হবে। যা জাতীয় হজ ও ওমরা নীতির পরিপন্থি। যেহেতু ২০১৪ সালে সালওয়া ওভারসিজ মন্ত্রণালয়ে সমর্পণ করে জামানত অর্থ ফেরত নিয়েছেন তথাপিও ওমরা সংক্রান্ত বিশেষ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *