কংগ্রেস জিতলে মসজিদে ফ্রি বিদ্যুৎ দেয়ার অঙ্গীকার

কংগ্রেস জিতলে মসজিদে ফ্রি বিদ্যুৎ দেয়ার অঙ্গীকার

কংগ্রেস জিতলে মসজিদে ফ্রি বিদ্যুৎ দেয়ার অঙ্গীকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম (হায়দারাবাদ) : ভারতের তেলেঙ্গানায় এসেম্বলি নির্বাচনে চন্দ্র শেখর রায়ের তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস)-কে পরাজিত করতে জনসাধারণকে নিজের পক্ষে আনার জোর চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। কংগ্রেস বলছে, তারা নির্বাচনে জয়ী হলে মসজিদে মসজিদে বিদ্যুৎ ফ্রি করে দেবে। আর উর্দু হবে রাষ্ট্রভাষা।

তেলেঙ্গানা এসেম্বলি নির্বাচন সামনে রেখে কংগ্রেস তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। নির্বাচনে জয়ী হবার পর ক্ষমতায় যেতে মসজিদ ও চার্চগুলোয় ফ্রি বিদুৎ এবং ইমাম ও পাদ্রীদের মাসিক ভাতা প্রদানের ওয়াদা করেছে তারা। বিশেষ করে মুসলমানদের দলের পক্ষে আনতে তারা আটঘাট বেধে নেমেছে বলে জানা গেছে।

সর্বসাকুল্যে ভারতে মুসলিম জনসংখ্যা পরিমাণ ১২. ৫ শতাংশ। রাষ্ট্রের ১১৯টি এসেম্বলি সিটে কমপক্ষে ৪২টি সিটে তারা প্রতিনিধিত্ব করতে পারে।

এদিকে এই নির্বাচনে ক্ষমতায় আসতে কংগ্রেস বিকল্প পদ্ধতি গ্রহণ করেছে৷ উর্দূকে দ্বিতীয় সরকারি ভাষা এবং সমস্ত রাষ্ট্রীয় কাজ উর্দূতে পরিচালনা করার ওয়াদা করেছে দলটি। তারা তাদের প্রজ্ঞাপনে বলেছে, ভিন্ন ভিন্ন তিনটি ঋণ প্রকল্প গ্রহণ কর্পোরশনও করবে তারা।

কংগ্রেস বলছে, মুসলিম ফাইনেন্স কর্পোরশনের আওতায় মুসলিম যুবকরা সরকারি সাহায্য গ্রহণে সহায়তা পাবে। এছাড়াও ঘর তৈরীতে তাদের পাঁচ লক্ষ টাকা লোন এবং দরিদ্র ছাত্ররা যাতে বহির্বিশ্বে পড়াশুনা করতে যেতে পারে সেজন্য বিশ লক্ষ টাকার লোন প্রদান করবে দলটি।

স্পেশাল রিজার্ভেশন স্কুলসমূহ এবং মসজিদের ইমাম মুয়াজ্জিনদের প্রতি মাসে ছয় হাজার রুপি ভাতা প্রদানের কথা দিয়েছে তারা৷

মুসলিমদের ছাড়া খ্রিস্টান ধর্মালম্বীদের জন্যও বেশ কটি ওয়াদা করেছে কংগ্রেস। যেখানে দলিত খ্রিস্টানদের এসএসসি পর্যন্ত শিক্ষা, দুই বেডরুমের একটি ঘর এবং খ্রিস্টান শিশুদের পড়াশুনার সুব্যবস্থার কথাও বলা হয়েছে। এছাড়া চার্চের পাদ্রীদের জন্য পাঁচ লাখ টাকার দুর্যোগ বীমার কথাও বলছে তারা।

প্রসঙ্গত, ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের একটি ঐতিহাসিক সংগঠন।Flag of the Indian National Congress.svg। এর সভাপতি রাহুল গান্ধী, সংসদীয় সভাপতি রাহুল গান্ধী। প্রতিষ্ঠা পায় ১৮৮৫ সাল।

দলের মতাদর্শ সমাজতন্ত্র (Social Democracy Populism)। জোট সংযুক্ত প্রগতিশীল জোট। দলের ওয়েবসাইট (www.congress.org.in)।
ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় রাজনৈতিক দল। এই দল সাধারণভাবে কংগ্রেস নামে পরিচিত। কংগ্রেস দেশের বৃহত্তম রাজনৈতিক দলদুটির একটি (অপর দলটি হল ভারতীয় জনতা পার্টি)। এটি বিশ্বের বৃহত্তম ও অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন। ভারতীয় রাজনীতিতে এই আধুনিক উদারনীতিবাদী দলটিকে মধ্য-বামপন্থী বলে বিবেচনা করা হয়।

১৮৮৫ সালে থিওজোফিক্যাল সোসাইটির কিছু “অকাল্ট” সদস্য কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এরা হলেন অ্যালান অক্টোভিয়ান হিউম, দাদাভাই নওরোজি, দিনশ এদুলজি ওয়াচা, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মনমোহন ঘোষ, মহাদেব গোবিন্দ রানাডে ও উইলিয়াম ওয়েডারবার্ন প্রমুখ।ভারতের স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেস নেতৃত্ব দান করেছিল।

১৯৪৭ সালে ভারত স্বাধীনতা অর্জন করলে, কংগ্রেস দেশের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়। সেই থেকে মূলত নেহেরু-গান্ধী পরিবারই কংগ্রেসকে নেতৃত্ব দান করতে থাকেন।

অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির
তথ্যসূত্র : রোজনামা সাহারা, দিল্লী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *