কওমি মাদরাসায় দাওরায়ে হাদীসের পরীক্ষা সোমবার শুরু

কওমি মাদরাসায় দাওরায়ে হাদীসের পরীক্ষা সোমবার শুরু

নিজস্ব প্রতিবেদক ::  কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদীসের পরীক্ষা সোমবার শুরু হচ্ছে।
প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হবে।

“আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ”এর অধীনে ও তত্ত্বাবধানে এ পরীক্ষা শেষ হবে ২৫ মে ।

দেশের ২১৮ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৯ হাজার ৪৭২ জন ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

রবিবার  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে বলা হয়, অভিন্ন প্রশ্নপত্রে একই সময়ে সকল কওমি বোর্ডের আওতাধীন মাদরাসার দাওরায়ে হাদীসের পরীক্ষা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *