কওমি মাদ্রাসা খোলার অনুমতি সত্য নয়, গুজব : শিক্ষা মন্ত্রণালয়

কওমি মাদ্রাসা খোলার অনুমতি সত্য নয়, গুজব : শিক্ষা মন্ত্রণালয়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতিতে দেশের কওমি মাদ্রাসাগুলো খোলার অনুমতি দেওয়া হয়েছে বলে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটি সত্য নয়, বরং গুজব বলে জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। অথচ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ জোবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ১৬ আগস্ট বুধবার থেকে দেশের সব কওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি প্রদান করা হয়েছে। যা সত্য নয়।’

এদিকে ভাইরাল বেফাকের প্যাডে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটিকে ভুয়া বলে জানিয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশও করেছে বেকাফ।

তাতে বলা হয়েছে, ‘সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক আইডি হতে বেফাকের প্যাড ব্যবহার করে আগামী ১১ আগস্ট ২০২১ ঈ, মাদরাসা খোলার মিথ্যা খবর প্রকাশ করা হয়, যা নিতান্ত গহিত ও নিন্দনীয় কাজ। এরূপ নিন্দনীয় কাজের ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি এবং বেফাকের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। অতিসত্বর এরূপ মিথ্যা খবরসমূহ স্ব স্ব আইডি হতে মুছে ফেলা এবং ভবিষ্যতে এরূপ কাজ না করার অনুরাধ করা যাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘সেই সাথে ফেসবুক কর্তৃক ভেরিফাইকৃত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর নিজস্ব ফেসবুক পেইজ ব্যতীত অন্য যে কোনো আইডি থেকে প্রকাশিত বেফাক সংশ্লিষ্ট খবরে বিভ্রান্ত না হওয়া এবং তা প্রচার না করার আহ্বান জানানো যাচ্ছে।’

আরও পড়ুন: মুফতি ফয়জুল্লাহ আমান রচিত ‘দেওবন্দ ও রাজনীতি’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *