`কওমীর প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’

`কওমীর প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’

`কওমীর প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’

পাথেয় রিপোর্ট : কওমী মাদরাসার সর্বোচ্চ বোর্ড আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন কওমী শিক্ষা সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মুফতি আবুল কাসেম। তিনি বলেন, কওমী মাদরাসার প্রশ্নফাঁসের ঘটনায় আমরা স্তম্ভিত। বাকরুদ্ধ। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

পরীক্ষা বাতিল করাই সব সমাধান নয় দাবি করে মুফতি আবুল কাসেম বলেন, সততানির্ভর এই কওমি অঙ্গনের বুকে আজ কেন এই কড়াল আগ্রাসন। প্রশ্নফাঁসের মতো এই ঘটনায় কারা জড়িত। এদেরকে চিহ্নিত করুন। দ্রুত তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ব্যবস্থা নিন।

১৩ এপ্রিল ২০১৯ শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুফতি আবুল কাসেম এসব কথা বলেন।

মুফতি আবুল কাসেম কওমী মাদরাসার পেছনে বড়ধরনের চক্রান্ত হচ্ছে দাবি করে বলেন, একটি বোর্ডকে প্রশ্নফাঁসমুক্ত রাখতে যতধরনের ব্যবস্থা নেওয়া উচিত তা আজই নিতে হবে। কার্যকর পরিচালনা কমিটি গঠন করতে হবে। হাইআতুল উইয়ায় সব মাদরাসা শিক্ষকদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *