করোনায় দেশে আরও ৩৬ প্রাণহানি

করোনায় দেশে আরও ৩৬ প্রাণহানি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫২ জনে।

এছাড়া, নতুন করে ১ হাজার ৮৯২ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ২৫১ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯৭৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৬ লাখ ৫৯ হাজার ৬৯৭টি। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ২৫১ জনে পৌঁছেছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৬৪ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ১৯ দশমিক ৮৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৬ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছ ৪ হাজার ৫৫২ জনে। নতুন যে ৩৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৯ এবং নারী ১৭ জন রয়েছেন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৩৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৮০৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৯ দশমিক ১৯ শতাংশ।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *