পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৩৬৩ জন, তাদের নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন সাত লাখ ৮০ হাজার ১৫৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১২ হাজার ১৪৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬০১ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন সাত লাখ ২২ হাজার ৩৬ জন।
আজ রবিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঈদের ছুটির প্রথম দুই দিনে নমুনা পরীক্ষা এক চতুর্থাংশে নেমে আসায় শনিবার শনাক্ত রোগীর সংখ্যা এক ধাক্কায় নেমে এসেছিল ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।
শনিবার ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করে ২৬১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা কিছুটা বেড়ে ৫ হাজার ৫০৮ হয়েছে, তবে এখনও তা ঈদের ছুটির আগের তুলনায় এক তৃতীয়াংশ।


