করোনা ভাইরাসে আক্রান্ত এবার ইসরাইল

করোনা ভাইরাসে আক্রান্ত এবার ইসরাইল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাতে এবার আক্রান্ত হলেন এক ইসরাইলি নারী। টোকিওর প্রমোদতরী থেকে ইসরাইলে ফেরত যাওয়া এই নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি স্বাস্থ্য সংস্থা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজ থেকে ফেরত যাওয়া এক নারী যাত্রীর শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তবে ফেরত যাওয়া অন্য যাত্রীরা এতে আক্রান্ত হননি বলে দাবি করা হয়।-খবর আল-আরাবিয়াহর

এদিকে জাপানের ইয়োকোহামা বন্দরে নতুন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কোয়ারেন্টিনে রাখা ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীর দুই যাত্রীর মৃত্যু হয়েছে।

অশীতিপর ওই দুই যাত্রীকে গত সপ্তাহেই জাহাজ থেকে নামিয়ে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানেই তাদের মৃত্যু হয়েছে বলে বিবিসির খবরে জানা গেছে।

তারা দুজনই জাপানের নাগরিক বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। তাদের দুই জনের শরীরেই নভেল করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছিল।

তাদের মধ্যে ৮৭ বছর বয়সী পুরুষ যাত্রী হৃদরোগে ও ব্রঙ্কাইটিসে ভুগছিলেন আর ৮৪ বছর বয়সী নারী যাত্রীর মৃত্যুর কারণ নিউমেনিয়া লেখা হয়েছে বলে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

চীনে এই প্রাণঘাতী ভাইরাসের আক্রান্তের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে। একদিন আগে যেখানে ৩৯৪ জন আক্রান্ত হন, পরের দিন শুক্রবার এক হাজার ১০৯ জন আক্রান্ত হয়েছেন।

চীনের মূল ভূখণ্ডে এখন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬৮৫ জনে। আর নিহতের সংখ্যা দুই হাজার ২৩৬ জন। বৃহস্পতিবার দিন শেষে মারা গেছেন ১১৮ জন।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির বিভিন্ন কারাগারে ৫০০ রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবারে হুবাই প্রদেশের কারাগারে ২২০ জন আক্রান্ত হন। কিন্তু এসব আক্রান্তের ঘটনা কখন ঘটেছে, তা পরিষ্কার করেনি কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *