কলকাতায় জমিয়তে উলামা ভবনের উদ্বোধন

কলকাতায় জমিয়তে উলামা ভবনের উদ্বোধন

পাথেয় রিপোর্ট : ২৪ জুলাই মঙ্গলবার ও ২৫ জুলাই বুধবার দুইদিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে কলকাতা বিমানবন্দর নিকটবর্তী বাকড়ায় জমিয়তে উলামা ভবনের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জমিয়ত সূত্রে জানা যায়, রাজ্য জমিয়তের স্থায়ী প্রধান কার্যালয় এবং প্রায় এক হাজার মাদরাসার রাবেতা বোর্ডের মূল অফিসও এখানেই থাকবে। এখান থেকেই পরিচালিত হবে মাদরাসা বোর্ডের সব কার্যক্রম।

উল্লেখ্য, জমিয়তে উলামা হিন্দ শতাব্দীপ্রাচীন স্বাধীনতা সংগ্রামী ঐতিহ্যবাহী সেবামূলক সংঘটন। ভারতসহ সারা বিশ্বে জমিয়তে উলামা হিন্দ একটি সফল শক্তিশালী সংগঠন হিসেবে সুপরিচিত।

কলকাতায় প্রায় ৬ কাঠা জমির উপর নির্মিত জমিয়তের এই সুবিশাল ভবনের দ্বিতলের কাজ সম্পন্ন হওয়ার পথে। খুব শীঘ্রই এটিকে পরিকল্পনা অনুযায়ী বহুতল ভবনে সম্পন্ন করা হবে বলেও একটি বিশেষ সূত্রে জানা গেছে।

২৪ জুন মঙ্গলবার আসর থেকে মাগরীব পর্যন্ত কোরআনে কারীমের তেলাওয়াত ও দুআ অনুষ্ঠান হওয়ার পর। আজ ২৫ জুলাই বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। এসময় মাদরাসার পঠন-পাঠনের মানোন্নয়ন, হিসাব-নিকাশের পরিচ্ছন্নতা, মাদরাসাগুলোর মধ্যে সমন্বয়সাধন, মিল্লি ইত্তেহাদ মাদরাসার শিক্ষকদের ট্রেনিং, জাতীয় সংহতি ও ঐক্যের বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনা দিয়ে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানের ছবি

রাজ্য জমিয়তের পক্ষ থেকে জানানো হয় এই উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামা হিন্দের সর্বভারতীয় সভাপতি কারী মুহাম্মদ সাইয়্যেদ উসমান মানসুরপুরী, জমিয়তের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি সাইয়্যেদ মাওলানা মাহমুদ মাদানী, সর্বভারতীয় রাবেতায়ে মাদারিসে ইসলামিয়ার সাধারণ সম্পাদক ও দারুল উলুম দেওবন্দের অধ্যাপক কারী শওকত আলী,আসাম রাবেতা বোর্ডের সম্পাদক আব্দুল কাদির, কাশ্মীর উপত্যকার রাবেতার বোর্ডের সভাপতি ও দারুল উলুম দেওবন্দের ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা মীর রহমতুল্লাহ, সাংসদ আহমদ হাসান ইমরান, উত্তরপ্রদেশ পশ্চিমাঞ্চল রাবেতা বোর্ডের সভাপতি শওকত আলী,পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের মাওলানা হুসামুদ্দীনসহ কোলকাতার আলেম ও বিশেষ সুধীবৃন্দ। দুইদিনব্যাপী এই কার্যক্রমে সভাপতিত্ব করেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *