কানাডায় তাপদাহে ১৯ জনের মৃত্যু

কানাডায় তাপদাহে ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় গত ক’দিনে তাপদাহে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। কুইবেক প্রদেশে গত সপ্তাহে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে আঞ্চলিক জনস্বাস্থ্য পরিচালক মেলিন ড্রয়িনকে উদ্ধৃত করে বলা হয়েছে, তাপদাহে পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী মন্ট্রিয়েলে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে, সংবাদপত্র ট্রিবিউনের খবরে ইষ্টার্ন টাউনশিপে গত ৪৮ ঘণ্টায় পাঁচজনের মৃত্যুর খবর জানানো হয়েছে। রেডিও কানাডার খবরে গত বুধবার মন্ট্রিয়েলের উপকণ্ঠে তাপদাহে আরো দু’জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

আবহাওয়া সংস্থা জানায়, এ অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩৪ ডিগ্রী সেলসিয়াসে দাঁড়িয়েছে। বাতাসে আর্দ্রতা থাকায় এতে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রী সেলসিয়াস অনুভূত হচ্ছে।আবহাওয়া সংস্থা অনুসারে, এই অবস্থা আরো দুই-তিন দিন বিরাজ করবে। সে জন্য স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মৃতদের আত্মীয়দের প্রতি এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, গরমেই নয়, গত বছর তীব্র শীতেও ৯৪ মারা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *