পাথেয় টোয়েন্টিফোর ডটকম: গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সুত্রাপুর বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সূত্রাপুর এলাকার সোমবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শিলাবৃষ্টি পাম্পের পাশে অটো-রিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়ে পাঁচজন গুরুহত হন। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ সময় কর্তব্যরত ডাক্তার মবজেল হোসেন, জাহিদুল ইসলাম, শওকত আলী নামের তিনজনকে মৃত ঘোষণা করেন। আরও দুইজন চিকিৎসার দিন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন।
নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, মহাসড়কের সুত্রাপুর এলাকার শিলাবৃষ্টি পাম্পের পাশে যাত্রীবোঝাই অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়ে তিনজন নিহত হয়েছে। এ সময় দুইজন গুরুতর আহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।


