কাশ্মীরী জনগণের উপর শান্তি নিশ্চিত করুন : অমিত শাহকে মাহমুদ মাদানী

কাশ্মীরী জনগণের উপর শান্তি নিশ্চিত করুন : অমিত শাহকে মাহমুদ মাদানী

কাশ্মীরী জনগণের উপর শান্তি নিশ্চিত করুন : অমিত শাহকে মাহমুদ মাদানী

অমিত শাহর সঙ্গে মাহমুদ মাদানীর সাক্ষাৎ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যখন ভারতীয় মুসলমানদের উপর তুমুল অত্যাচার ও নিপীড়নের সংবাদ আসছে এমনই এক সময়ে ভারতের প্রভাবশালী মুসলিম নেতা জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারী জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী বিজেপি সভাপতি ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে সাক্ষাত করেছেন। সাক্ষাতের সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অমিত শাহ-এর সঙ্গে আলাপ হয় বলে জানা গেছে।

জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও দারুল উলূম দেওবন্দের সিনিয়র উস্তাদ কারী মাওলানা উসমান মনসুরপুরীর তত্ত্বাবধানে শনিবার (২১ সেপ্টেম্বর ২০১৯) মুসলিম নেতাদের এই কাফেলা সাক্ষাত করেন।

এ কাফেলায় ছিলেন জমিয়তে আহলে হাদীস হিন্দের সভাপতি মাওলানা আসগর আলী, ইমাম মাহদী সালাফী, জমিয়তে উলামা হিন্দের রুকন মুফতী সালমান মনসুরপুরী, নিয়াজ আহমদ ফারুকী, মাওলানা মতিনুল হক উসামা কানপুরী, মাওলানা হাফেজ পীর শিব্বির আহমদ হায়দরাবাদী, মাওলানা শাকীল আহমদ, মাওলানা হাফেজ নদীম সিদ্দিকী, মাওলানা ইয়াহইয়া কারীম মেওয়াত, মুয়ীজুদ্দীন আহমদ, মুফতী আফ্ফান মনসুরপুরী ও মাওলানা হাবিব ফারুকী।

সাক্ষাতের সময় জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারী জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী বলেন, যদিও আমরা সরকারের সাথে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করি, তবে যেখানে জাতীয় স্বার্থের বিষয়টি উদ্বেগজনক সেখানে আমরা দেশের মানুষের পাশে দাঁড়াবো। আমরা সরকারের পাশে থাকেবা।

মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী বলেন, ‘এজন্য আমাদের পরিচালনা কমিটি কাশ্মীর বিষয়ে আলোচনা করতে স্পষ্ট করে বলেছে। কাশ্মীরের মুসলিমরা আমাদেরই ভাই। আমরা তাদের আলাদা করতে পারি না। ভারতীয় মুসলমানরা সর্বপ্রকার বিচ্ছিন্নতার বিরোধী। আমরা কাশ্মীরের মানুষের উপর কোনো ধরনের নির্যাতন চাই না।’

তিনি আরও বলেন, আপনারা আসামে মুসলমানদের হয়রানি করার প্রচেষ্টা এবং পুরো দেশে এনআরসি বাস্তবায়ন ও আপনার বক্তব্য হুমকির মুখে পড়েছে, আপনার যদি সঠিক ব্যাখ্যা থাকে তবে আমরা জানতে চাই। তবে জাতীয় স্বার্থে আরও ভাল হবে এনআরসি বন্ধ করা। আমরা ইউএপিএ-র সংশোধনীর প্রস্তাবকে অনুমোদন দিয়েছি। আমরা বিশ্বাস করি যে সন্ত্রাসবাদ রোধে এই সংশোধনীটি অপরিহার্য, এর জন্য পুলিশ ও প্রশাসনের অবৈধ হস্তক্ষেপ কাম্য নয়।

মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী এসব কথা শুনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘আমরা বিশ্বাস করি, ৩৭০ ধারা বাতিল হওয়া কাশ্মীরিদের স্বার্থেই করা হয়েছে। এটি কাশ্মীরি জনগণের সুবিধার চেয়ে ক্ষতি ছিল বেশি। এর অনেক উদাহরণও আমরা দিয়েছি।’

মুফতি মোহাম্মদ সালমান মনসুরপুরী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের বিপরিতে বলেন, কাশ্মীরে মিডিয়া ও অন্যান্য বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে যা জনগণের সমস্যা সৃষ্টি করছে। তাই এর সমাধান অবিলম্বে করা দরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীরে কারফিউ ছিল না, কেবল ১৪টি থানা রাতে কারফিউ প্রয়োগ করেছিল। সূত্রটি সোশ্যাল মিডিয়া প্রচার করেছে। আমরা যতটুকু কঠোরতা করেছি এর চেয়ে বেশি প্রচার হয়েছে।

এনএরসি বিষয়ে অমিত শাহ বলেন, আপনারা জানেন বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানে এনআরসি নেই। তাই এটি আমি মনে করি দেশের জন্য ভালো।

অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সময় দেশের বর্তমান পরিস্থিতি, এনআরসিসহ আরো অনেক বিষয়ে আলোচনরা করেছেন মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী ও মাওলানা উসমান মনসুরপুরী।

সূত্র : আসরে রাহেন, দিল্লী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *