পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাদের উপর যে জঙ্গি হামলা হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের উলামা হিন্দের সভাপতি ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। কাশ্মীরের মানুষ অতিসরল এবং নরম প্রকৃতির। কাশ্মীরের মানুষেরা অতিথিপরায়ণও। ভূস্বর্গ এই কাশ্মীরে জঙ্গিরা যে কার্যকলাপ চালিয়েছে এবং চালিয়ে যাচ্ছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ভূস্বর্গকে যারা নরকে পরিণত করতে চাইছে তাদের কোন ইচ্ছা কোনদিনও পূরণ হবে না। ভূস্বর্গকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। প্রকৃতি সজ্জায় সজ্জিত কাশ্মীর। অপরূপ আবহওয়া আমাদের মনকে আকৃষ্ট করে এই কাশ্মীর। কাশ্মীর আমাদের ভারতের গর্ব।
১৭ ফেব্রুয়ারি রোববার উলামা হিন্দের রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গের গণমাধ্যমে বিবৃতি দিয়ে এসব কথা বলেন।
মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, আমি একজন ভারতীয় হয়ে কাশ্মীরের জন্য গর্ব বোধকরি। যে কনভয়টি যাচ্ছিল, তাতে ছোট একটি দেশ দখল করার জন্য যথেষ্ট। কিন্তু কীভাবে জঙ্গিরা ঢুকে পড়লো সেনাদের কনভয়ে তার প্রকৃত তদন্ত হওয়া দরকার।
পশ্চিমবঙ্গের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ প্রশ্ন তোলে বলেন, উত্তর ও দক্ষিণে কোরিয়া নিজেদের শত্রুতা ভুলে যদি জন্য শান্তির জন্য বসতে পারে, তাহলে কাশ্মীর নিয়ে কেন আমরা ভারত-পাকিস্তান একসঙ্গে বসে মীমাংসার পথ তৈরি করতে পারবো না?
তিনি আরও বলেন, কিছু মানুষের জন্য আজ দেশের বীর সন্তানদের প্রাণ গেল। এই দায়কে নিবে? আমাদের সমস্ত বৈরিতা ভুলে মীমাংসা তৈরির পথ খোঁজা দরকার। তবে আমাদের উভয় সম্প্রদায়ের মধ্যে যাতে সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে এবং অবিশ্বাসের বাতাবরণ যাতে তৈরি করতে কেউ না পারে, সাদিকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে লক্ষ রাখতে হবে।
এদিকে কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কাফেলার উপর হামলার তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানি। এই হামলাকে ঘৃণ্য ও জঘন্য বলে মন্তব্য করেছেন তিনি।
মাওলানা মাদানি মিডিয়ায় দেয়া তার এক এক প্রেস বিবৃতিতে বলেছেন এটা সন্ত্রাসী, অমানবিক,ঘৃণিত ও কাপুরুষের মত কাজ হয়েছে যা কখনোই জেহাদ হতে পারে না।
হিন্দুস্তানের সমস্ত ন্যায়প্রিয় নাগরিক এই ভয়ানক ঘটনায় মৃতদের প্রতি অত্যন্ত দুঃখ, শ্রদ্বা নিবেদন এবং সন্ত্রাসীদের প্রতি প্রচুর ঘৃণা প্রকাশ করছে। আমরা সবাই মৃত এবং শোকার্ত পরিবারগুলোর সঙ্গে কোন ভেদাভেদ ছাড়াই কাঁধে কাঁধে মিলিয়ে আছি।
মাওলানা মাদানি বলেছেন, এই সন্ত্রাসী কাজে কাশ্মীরে শান্তি স্থাপনকে আরও সঙ্কটপূর্ণ করে তুলল। কিন্তু আমাদের কখনই নিরাশ হলে চলবে না। বরং শান্তি স্থাপন ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই প্রতিটি স্তরে পুরো শক্তির সঙ্গে জারি রাখতে হবে।
কিছুদিন আগে ভারতের জওহর লাল নেহরু ইউনিভার্সিটিতে ‘ইসলামি আতঙ্কবাদ’ শিরানামের উপর চালু হতে যাওয়া কোর্সের চরম সমালোচনা করেছেন ভারতের শক্তিশালী দল জমিয়তে উলাময়ে হিন্দের জেনারেল সেক্রেটারি সাইয়্যেদ মাহমুদ মাদানি।


