পাথেয় রিপোর্ট : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে মোহাম্মদ ইসমাইল হোসেন (৭০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।
রোববার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। তার বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুরা এলাকায়। বিষয়টি নিশ্চিত করে ইজতেমা ময়দানের মাসলেহাল জামাতের জিম্মাদার ডা. মাহবুবুর রহমান জানান, বাদ ফজর ইজতেমা ময়দানে মৃত মুসল্লির জানাজার নামাজ পড়ানো হয়।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ করবেন মাওলানা সাদপন্থীরা।
এর আগে ইজতেমার প্রথম দুদিন মাওলানা জোবায়ের অনুসারীরা ইজতেমায় অংশ নেন। শনিবার (১৬ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাদের ইজতেমা। প্রথম পর্বের ওই ইজতেমায় ছয় মুসল্লি মারা যান।


