কাশ্মীর পরিস্থিতির জন্য ব্রিটেনকে দায়ী করলেন খামেনি

কাশ্মীর পরিস্থিতির জন্য ব্রিটেনকে দায়ী করলেন খামেনি

কাশ্মীর পরিস্থিতির জন্য ব্রিটেনকে দায়ী করলেন খামেনি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কাশ্মীরের এই পরিস্থিতির জন্য ব্রিটেনকে দায়ি করে মন্তব্য করেছেন। তিনি বলেন, ভারত উপমহাদেশ থেকে চলে যাওয়ার সময় ব্রিটেন যে শয়তানিসুলভ পদক্ষেপ নিয়েছিল তার পরিণতিতে আজ কাশ্মীর সংকট সৃষ্টি হয়েছে।

বুধবার ইরানের প্রেসিডেন্ট ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

আয়াতুল্লাহ খামেনির দাবি, কাশ্মীরে সংঘাত জিইয়ে রাখতেই ব্রিটেন এ ধরনের পদক্ষেপ নিয়েছিল।

আয়াতুল্লাহ খামেনি, ভারত সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তবে ভারতের কাছে আমাদের প্রত্যাশা হলো কাশ্মীরের সভ্য ও ভদ্র জনগণের বিষয়ে তারা ন্যায়ভিত্তিক নীতি গ্রহণ করবে। মুসলমানদের ওপর কোনও ধরণের বলপ্রয়োগ করবে না।

খামেনি বলেন, শত্রুরা ইরানের কোনও ক্ষতি করতে পারবে না। বিপ্লবের ৪০ বছর পার হয়েছে। আগামী ৪০ বছর হবে আমাদের জন্য আরও ভালো। কিন্তু শত্রুদের জন্য অপেক্ষা করছে আরও খারাপ সময়।

খামেনি টুইটে আরও জানান,আমরা কাশ্মীরে মুসলমানদের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। আমরা আশা করছি, ভারত সরকার কাশ্মীরের জনগণের কথা ভাববে। সেখানে মুসলমানদের ওপর অত্যাচার-নির্যাতন প্রতিরোধ করবে।

প্রসঙ্গত, ভারতের বর্তমান বিজেপি-শাসিত কেন্দ্রীয় সরকার ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরকে বিশেষ সুবিধা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত নেয়। রাজ্যটিকে দ্বিখণ্ডিত করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টির সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের সপ্তাহ দুয়েক পর গতকাল বুধবার কাশ্মীর বিষয়ে মন্তব্য করলেন খামেনি।

সূত্র : এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *