কিশোরগঞ্জ বাতিঘরের সৃজনশীল সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ বাতিঘরের সৃজনশীল সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ বাতিঘরের সৃজনশীল সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি : শিল্পসাহিত্যের ধারক কিশোরগঞ্জ বাতিঘর সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজন করেছিলো সৃজনশীল সাহিত্য আড্ডা। এতে অসংখ্য কথাসাহিত্যিক অংশ নিয়েছেন। ঐতিহাসিক শহীদি মসজিদের রচনালয়ে জুমাবার বাদ মাগরিব এ সৃজনশীল সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।

“বিশ্বাসদ্বীপ্ত তরুণ সমাবেশ” এই স্লোগানকে সামনে রেখে সমকালের প্রচলিত সাহিত্য আসরের মতো চা-মুড়ি খাওয়ার উৎসব না করে তরুণ লেখকদেরকে যোগ্য লেখক হিসেবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে বাতিঘর। শুধু ঘটা করে একদিন বা আধা দিনের কর্মশালা নয় ; তরুণদেরকে যোগ্য লেখক হিসেবে গড়ে তুলতে দীর্ঘ মেয়াদি কর্মশালা, নিয়মিত অধ্যয়ন, পাঠ সমালোচনাসহ সৃজনশীল বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার অঙ্গীকার করেছে সংগঠনের কর্মীরা।

এ সাহিত্য সভায় সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সংগঠনটির সম্পাদক, লেখক ও অনুবাদক মাওলানা আমিন আশরাফ ও তরুণ ছড়াকার, মাওলানা আব্দুল্লাহ আশরাফ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন তরুণ লেখকদের মধ্যে মিজানুর রহমান, মাহমুদুল হাসান, এনামুল হক, সুলতান আফজাল আইয়ূবী, কামাল উদ্দিন, নকীবুল হক, নুরুচ্ছালাম গালীবসহ কিশোরগঞ্জের স্বপ্নবাজ কয়েকজন তরুণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *