পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত ৩৮ জনকে কুমিল্লা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিরুলিয়া গ্রামে গ্যাসের সিলিন্ডারের সঙ্গে সংযোগ করে বেলুন ওড়ানোর চেষ্টা করে একদল যুবক। এ সময় তা দেখতে গ্রামের মানুষজন ভিড় জমান। এসময় সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে অনেকের মাথা ও মুখমণ্ডল থেঁতলে গেছে।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেবদাস দেব সাংবাদিকদের জানান, ৪১ জন স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন। হাসপাতালে আসা পর্যন্ত কেউ মারা যাননি। তবে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুমিল্লায় পাঠানো হয়েছে।


