কুষ্টিয়ায় আরও চারজনের মৃত্যু

কুষ্টিয়ায় আরও চারজনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপ আগের তুলনায় কিছুটা কমেছে। কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭৮টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৩১ শতাংশ।

এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৬৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৩৪ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৬০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *