কৃষকের সঙ্গে মাটিতে বসে খেলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ

কৃষকের সঙ্গে মাটিতে বসে খেলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ

কৃষকের সঙ্গে মাটিতে বসে খেলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ

পাথেয় টোয়েন্টিফের ডটকম : জনতার মিছিলে মিশে গেছেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্ৰন্থগার মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। তিনি কৃষক আন্দোলনে যোগ দিয়ে মানুষ ও মানবতার পক্ষে মুসলমান- এটি প্রমাণ করেছেন। এবার তিনি দিল্লিতে গাজীপুর সীমান্তে আন্দোলনরত কৃষকদের সঙ্গে লঙ্গরখানার মাদুরে বসে পাত পেড়ে আহার সেরেছেন।

রোববার পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্ৰন্থগার মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী কৃষকের পাশে মাদুরে খেয়ে হইচই ফেলে দিয়েছেন।

পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরীর পাশে কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট তথা রাজ্য বার কাউন্সিলের সদস্য শ্রী প্রসূন কুমার দত্তও ছিলেন। এ ঘটনায় সমগ্র ভারতজুড়ে আলোচনা হচ্ছে।

কলামিস্ট চৌধুরী আতিকুর রহমান লিখেছেন, কোলকাতায় এয়ারপোর্ট মসজিদ ভাঙার পরিকল্পনা চলছে। চৌধুরূী সাহেব জমিয়ত নিয়ে পাহাড়ের মত অটল। হায়দরাবাদ হলে কবে ভেঙে দিত আর ওয়াইসির মত ফ্যালফ্যাল করে দেখতেন। টিআরএস বিজেপির এজেন্ডা পূরণ করছে। সিদ্দিকুল্লাহর অনুগামী কম না। এখনও ময়দান কাঁপাতে পারেন। সাম্প্রতিক কৃষিবিল নিয়ে তাঁর আন্দোলন বেশ সাড়া ফেলে।

এদিকে জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারী জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানীর পক্ষ থেকে ভারতে সদ্য পাস হওয়া বিতর্কিত তিনটি কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের ফল খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। জমিয়ত সেক্রটারী মুফতী হাকিমুদ্দীন কাসেমী সরাসরি কৃষকদের ফল খাওয়ানোর কাজ আঞ্জাম দেন বলে জানা গেছে একটি ভিডিও বার্তায়। এর আগে, কৃষক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুফতী হাকিমুদ্দীন কাসেমী বলেন, যারা আন্দোলন করছেন, যারা দিল্লী, মুফাফ্ফরনগর এসেছেন তারা আমাদের মেহমান। আমরা যথাসাধ্য চেষ্টা করছি জমিয়তের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা মাওলানা মাহমুদ মাদানীর পক্ষ থেকে কৃষক নেতার কাছে আন্দোলনে সংহতি ও আন্দোলনরতদের বিভিন্ন সহযোগিতার বিষয়ে অবগতি করেছি।

গ্রন্থনা ও সম্পাদনা : মাসউদুল কাদির

সূত্র : জমিয়তে উলামা হিন্দ পশ্চিমবঙ্গ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *