কোন দলে কারা বিপিএলে

কোন দলে কারা বিপিএলে

পাথেয় রিপোর্ট : হিসাব নিকাশ শেষ হলো। তাহলে আবারো বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ক্রিকেট আসর বিপিএল। চার-ছক্কার ঝড়ে কাঁপবে ক্রিকেটপ্রেমীরা।মাতবে দেশ। বহুল প্রত্যাশিত ধামাকা আবারও দেখবে বাংলাদেশের ক্রিকেটামোদীরা। হ্যাঁ! ঠিকই শুনছেন। আজ রোববার ২৮ অক্টোবর রেডিসন হোটেলে হয়ে গেল বিপিএলের ষষ্ঠ আসরের ড্রাফট। এর আগেই অনেক ফ্র্যাঞ্চাইজি দলে ভিড়িয়েছে কয়েকজন ক্রিকেটার। বাকিদের দলও চূড়ান্ত হলো আজ। দেশী বিদেশী মোট ৫৫৬ ক্রিকেটার অংশ নিচ্ছে এবারের আসরে। আজকে পর্যন্ত দল না পাওয়া বাংলাদেশের ক্রিকেটেরে ডিপেণ্ডেবল খ্যাত মুশফিকুর রহিমকে শুরুতেই দলে ভিড়িয়েছে চিটাগাং ভাইকিংস। তাহলে দেখে নিন কোন দলে নিয়েছে কাদের-

রংপুর রাইডার্স:

ড্রাফটের আগে:

মাশরাফি মর্তুজা, ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, এবিডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস।

ড্রাফট থেকে

দেশি: শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান রাজু ও ফারদিন হোসেন অনিক।

বিদেশি: রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল ও ওসেন থমাস।

ঢাকা ডায়নামাইটস:

ড্রাফটের আগে:

সাকিব আল হাসান, সুনিল নারিন, রোবম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হাজরাতুল্লাহ জাজাই।

ড্রাফট থেকে

দেশি: রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম চৌধুরী, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজিব ও নাঈম শেখ।

বিদেশি: অ্যান্ড্রু বার্চ, ইয়ান বেল।

সিলেট সিক্সার্স:

ড্রাফটের আগে:

নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, সোহেল তানবীর, স্বন্দীপ লামিছানে।

ড্রাফট থেকে

দেশি: আফিফ হোসেন, তাসকিন আহমেদ , আল-আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, ইবাদত হোসেন, জাকির আলি অনিক, অলক কাপালী ও মেহেদি হাসান রানা।

বিদেশি: ফেবিয়ান অ্যালান, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইম, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন ও নিকোলাস পুরান,

খুলনা টাইটান্স:

ড্রাফটের আগে:

মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলি খান।

ড্রাফট থেকে

দেশি: জহুরুল ইসলাম অমি, শরিফুল ইসলাম , তাইজুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, শুভাশিস রায়, জুনায়েদ সিদ্দিকি ও তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অংকন।

বিদেশি: জহির খান, শেরফিন রাদারফোর্ড, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ ও ব্রান্ডেন টেইলর।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স:

ড্রাফটের আগে:

তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন, শোয়েব মালিক, অ্যাশলে গুনারত্নে, লিয়াম ডসন।

ড্রাফটে থেকে

দেশি: আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, জিয়াউর রহমান, মোশারফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান, সঞ্জিত সাহা,

বিদেশি: শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালমাখেইল ও আমির ইয়াসিন।

রাজশাহী কিংস:

ড্রাফটের আগে:

মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, কায়েস আহমেদ, ক্রিশ্চিয়ান জঙ্কার।

ড্রাফট থেকে

দেশি: সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব ও কামরুল ইসলাম রাব্বি,

বিদেশি: ইশুরু উদানা, লরি ইভান্স, রায়ান টেন ডেসকাটে, সেকুগে প্রসন্ন ও মোহাম্মদ সামি।

চিটাগাং ভাইকিংস:

ড্রাফটের আগে:

মুশফিকুর রহিম, সিকান্দার রাজা, লুক রঙ্কি, সানজামুল ইসলাম, মোহাম্মদ শেহজাদ, রুবি ফ্র্যাঙ্কলিন।

ড্রাফট থেকে

দেশি: মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ চৌধুরী রাহি, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলি রাব্বি, নিহাদুজ্জামান ও সালমান ইসলাম।

বিদেশি: ক্যামেরন ডেলপোর্ট, দাসুন শানাকা ও নজিবুল্লাহ জাদরান। শেষ কােথায়!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *