ক্লাস বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে হাইয়াতুল উলইয়া
পাথেয় টেয়েন্টিফোর ডটকম :: সকল কওমী মাদরাসার ক্লাস বন্ধ থাকবে, শিক্ষার্থীরা পরীক্ষাপ্রস্তুতিমূলক পড়শোনা অব্যাহত রাখবে, পরীক্ষা যথাসময়ে হবে ইনশাআল্লাহ এমন সিদ্ধান্ত জানিয়ে ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ নেতৃবৃন্দের এক জরুরি বৈঠকে হওয়া গৃহীত সিদ্ধান্ত মাওলানা আবদুল কুদ্দুস স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়।
তবে আল হাইয়াতুল উলইয়া সদস্য মুফতী মুহাম্মদ আলী পাথেয় টেয়েন্টিফোর ডটকমকে, ২৮ মার্চ যথাসময়ে জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বেফাকুল মাদারিসিল আরাবিয়ার পরীক্ষাও এ সময়ে অনুষ্ঠিত হবে।
করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ জরুরি সভার লিখিত সিদ্ধান্ত নিম্নরূপ-
বর্তমানে আমরা করোনা ভাইরাস নামে আল্লাহর এক মহাপরীক্ষার সম্মুখীন। এ পরীক্ষা থেকে পরিত্রাণের জন্য আমরা বিশেষভাবে আল্লাহর প্রতি রুজু করি এবং মসজিদ-মাদরাসাসহ ঘরে ঘরে তাওবা, ইস্তেগফার, দুআ, কান্নাকাটিতে মশগুল হই। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি।
উদ্ভূত পরিস্থিতিতে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ কওমী মাদরাসাসমূহের বিষয়ে নিম্নুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে-
০১. সকল কওমী মাদরাসার ক্লাস বন্ধ থাকবে
০২. শিক্ষার্থীরা পরীক্ষাপ্রস্তুতিমূলক পড়শোনা অব্যাহত রাখবে
০৩. পরীক্ষা যথাসময়ে হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে সকলপ্রকার আজাব ও গজব থেকে হেফাজত করুন। আমীন।
সভাপতি
আল্লামা আবদুল কুদ্দুস
কো-চেয়ারম্যান
কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ
নিচে কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ প্রচারিত বিজ্ঞপ্তিটি দেয়া হলো-



