খতমে নবুওয়াতের মঞ্চ ভেঙে পড়লেও অক্ষত আল্লামা শফী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: অতিরিক্ত মানুষ মঞ্চে ওঠে যাওয়ায় বিরক্তিকর বিব্রতকর ঘটনার জন্ম দিয়েছে নারায়ণগঞ্জে একটি ইসলামিক সম্মেলনে। ভেঙে পড়েছে মূল মঞ্চ। তবে অক্ষত আছেন বয়োবৃদ্ধ আলেমেদ্বীন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী। এ ছাড়াও মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী, মাওলানা নূর হোসাইন কাসেমীসহ শীর্ষ আলেমগণও। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় সেখানে হুড়োহুড়ি শুরু হয়। পরে ভাঙা মঞ্চেই আলোচনাও শুরু হয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে সম্মেলন চলাকালে বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
এর আগে সকাল থেকেই সমাবেশের কার্যক্রম শুরু হয়। সকালে হাজার হাজার মুসল্লির ঢল নামে সেখানে। যোহরের নামাজের পর থেকে মুসল্লিদের ঢল হাজার পেরিয়ে লাখে গিয়ে দাঁড়ায় যা এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা সড়কে মুসল্লিরা রাস্তায় অবস্থান নেয়। এতে করে শহরসহ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এবং ঢাকা-নারায়ণগঞ্জ পাগল সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়।


