পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সংসদে খতমে নবুওয়াত নিয়ে আইন পাস করার দাবিতে ইত্তেহাদুল উলামা সাভার উপজেলার উদ্যোগে ২৬ ফেব্রুয়ারী বুধবার সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে হবে খতমে নবুওয়াত মহাসম্মেলন।
মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর ও আল-জামিআতুল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী আল্লামা শাহ আহমদ শফী। প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এনামুর রহমান এমপি।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন- অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা জুনায়েদ বাবুনগরী, মাওলানা নূর হোসাইন কাসেমী ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল হামিদ।
মুখ্য আলোচক হিসেবে থাকবেন, মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আনাস মাদানী, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা হামেদ জহিরী, মাওলানা হাসান জামিল, মুফতি কেফায়াতুল্লাহ আজহারী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজিসহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম।
আমন্ত্রিত ওলামায়ে কেরামের চেয়ার অলংকৃত করবেন, আল জামিয়া মাদানিয়া রাজফুলবাড়িয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান, জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকা প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা মর্তুজা হাসান ফয়েজী মাসুম, মাওলানা আব্দুল্লাহ।
মহাসম্মেলনের সভাপতিত্ব করবেন, ইত্তেহাদুল উলামা সাভার উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী ও জামিয়া খাতামুন্নাবীয়্যীনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আশিকুর রহমান কাসেমী।
খতমে নবুওয়াত মহা সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।
মহাসম্মেলনে যোগদানের আহ্বান জানিয়েছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা জেলা উত্তরের সভাপতি মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী ও সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান বিন নূরী।


