‘গৃহকর্মীদের অধিকার নিশ্চিতে সামাজিক সচেতনতা জরুরি’

‘গৃহকর্মীদের অধিকার নিশ্চিতে সামাজিক সচেতনতা জরুরি’

‘গৃহকর্মীদের অধিকার নিশ্চিতে সামাজিক সচেতনতা জরুরি’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ গৃহকর্মীদের অধিকারের বিষয়ে সচেতন নয়। গৃহকর্মীদের অধিকার নিশ্চিতে সামাজিক সচেতনতা জরুরি।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ ও রিপোর্টার্স ইউনিটির যৌথ আয়োজনে ‘গৃহকর্মীদের জন্য শোভন কাজ’ সংক্রান্ত আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থনের প্রয়োজনীয়তা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের সংবিধানে সব নাগরিকের অধিকার নিশ্চিত করে গেছেন। সংবিধান অনুযায়ী, গৃহকর্মীদের অধিকার নিশ্চিত করতে গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে।’ এজন্য মন্ত্রী আইন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মন্ত্রী আরও বলেন, ‘‘২০১১ সালে আইএলও কনফারেন্সে ‘গৃহকর্মীদের জন্য শোভন কাজ’ সংক্রান্ত কনভেনশন- ১৮৯ গৃহীত হওয়ার দিন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সভাপতিত্ব করেন। কাজেই এ কনভেনশন অনুসমর্থন বাংলাদেশ নৈতিক দায়িত্ব।’’

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের মহাসচিব ও নির্বাহী পরিচালক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সামসুন্নাহার ভূঁইয়া ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ বক্তব্য দেন।

সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ডেইলি অবজারভারের অনলাইন সম্পাদক ও লেবার রাইট জার্নালিস্ট ফোরামের সভাপতি কাজী আ. হান্নান। সভা সঞ্চালনা করেন বাসসের সিনিয়র সাংবাদিক ও লেবার রাইট জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *