চট্টগ্রাম বিমান বন্দরে যাত্রীর পেট থেকে ৮ সোনার বার উদ্ধার

চট্টগ্রাম বিমান বন্দরে যাত্রীর পেট থেকে ৮ সোনার বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে এক যাত্রীর পেটের ভেতর থেকে আটটি সোনার বার উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ।  বুধবার সকালে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি-৯ বিমানের যাত্রী সুমন দাশের (৩৪) কাছ থেকে এসব সোনার বার উদ্ধার করে।

সুমনের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে। বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের উপকমিশনার উত্তম বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে চট্টগ্রাম আসা ওই যাত্রীকে আটকের পর তার পেটে সোনার বার থাকার কথা জানা যায়। পরে বিশেষ কায়দায় পায়ুপথ দিয়ে আটটি সোনার বার বের আনা হয় উল্লেখ করে উত্তম বিশ্বাস বলেন, উদ্ধার করা সোনার বারের আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা এবং ওজন ৯৩৬ গ্রাম। এই ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *